মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।
রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার ২১ শে এপ্রিল ২০২৬ ইং রাত সাড়ে ৮টার দিকে রংপুর সরকারি কলেজ রোডের ক্রিকেট গার্ডেনের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আলম বাদশার নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মোঃ কাইয়ুম রহমান লিখন (২২) কে হাতে নাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত কাইয়ুম রহমান লিখন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি মহরিপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার নম্বর ৩৯,তারিখ ২১ শে এপ্রিল ২০২৬ ইং।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.png)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন