শুক্রবার, ০১ মে ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হজ্বে স্বস্তির নতুন দিগন্ত,২৫ বছরে সেবার বড় অর্জন

ঈশ্বরদীর বাঁশেরবাদা হযরত ওমর (রাঃ) মাদ্রাসায় পোষাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগে ইমাম,মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে সরকার

রমজান মাসের চাঁদ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

হজ্ব পালনের জন্য ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজ্ব যাত্রী নিবন্ধন সম্পন্ন

হাফেজ তৈয়্যিবুর রহমান চিশতী (রহঃ)-এর স্মরণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

হারাটি তাহফিজুল কুরআন আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩য় বার্ষিক ইসলামী জলসা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩য় বার্ষিক ইসলামী জলসা অনুষ্ঠিত

হজ্বে স্বস্তির নতুন দিগন্ত,২৫ বছরে সেবার বড় অর্জন

হজ্বে স্বস্তির নতুন দিগন্ত,২৫ বছরে সেবার বড় অর্জন
হজ্বে স্বস্তির নতুন দিগন্ত,২৫ বছরে সেবার বড় অর্জন

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

তীব্র গরমে হজ্ব পালনের কষ্টকর অভিজ্ঞতা থেকে দীর্ঘ সময়ের জন্য স্বস্তি পেতে যাচ্ছেন বিশ্বের কোটি কোটি মুসল্লি।সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে ২০২৬ ইংসাল থেকে শুরু হচ্ছে হজ্বের নতুন ঋতুচক্র, যার ফলে আগামী প্রায় ২৫ বছর পবিত্র হজ্ব গ্রীষ্ম মৌসুমে পড়বে না।সোমবার ২৭ শে এপ্রিল এনসিএমের মুখপাত্র হুসাইন আল-কাহতানি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

সৌদি আবহাওয়া দপ্তরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস অনুযায়ী,আগামী বছর থেকে টানা আট বছর হজ্ব অনুষ্ঠিত হবে বসন্তকালে।এরপর পরবর্তী আট বছর হজ্ব পড়বে শীত মৌসুমে।শীতের পর কয়েক বছর শরতের তুলনামূলক আরামদায়ক আবহাওয়ায় হজ পালিত হবে।এভাবে ঋতুচক্র ঘুরে ২০৫০ ইং সালের দিকে হজ্ব আবার গ্রীষ্মকালে ফিরে আসবে।

এই পরিবর্তনের মূল কারণ হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সময়গত পার্থক্য।হিজরি বছর গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় প্রতি বছর হজ্বের সময়সূচি এগিয়ে আসে। এই ধারাবাহিকতায় প্রায় ৩৩ বছর পর হজ আবার একই ঋতুতে ফিরে যায়।এনসিএম ২০৫০ ইং সাল পর্যন্ত সম্ভাব্য হজ্ব ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়েছে আগামী আড়াই দশক হাজিদের আর গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহের মুখোমুখি হতে হবে না।

সাম্প্রতিক বছরগুলোতে মক্কা,মসজিদুল হারাম এবং আরাফাতের ময়দানে তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।এতে বিশেষ করে বয়স্ক হাজিদের জন্য হজ্ব পালন শারীরিকভাবে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল।প্রচন্ড দাবদাহে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন।চলতি বছর ২৫ থেকে ৩০ মে'র মধ্যে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বসন্তের আবহাওয়ার মধ্যে পড়বে।

আবহাওয়া দপ্তর বলছে, এ সময় গরম থাকলেও তা গ্রীষ্মের চরম তাপমাত্রার তুলনায় অনেক বেশি সহনীয় হবে।ফলে মিনায় অবস্থান,আরাফায় দীর্ঘ সময় ইবাদত এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপনের মতো গুরুত্বপূর্ণ হজ কার্যক্রম তুলনামূলকভাবে অনেক সহজ হবে।বিশেষজ্ঞদের মতে আবহাওয়া অনুকূলে থাকলে হজ ব্যবস্থাপনা,ভিড় নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সৌদি কর্তৃপক্ষের জন্য আরও কার্যকর হবে।একই সাথে হাজিরাও অধিক স্বস্তি ও নিরাপত্তার সাথে ইবাদত পালনের সুযোগ পাবেন।

বিষয় : সারাদেশ সৌদি আরব হজ্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ০১ মে ২০২৬

হজ্বে স্বস্তির নতুন দিগন্ত,২৫ বছরে সেবার বড় অর্জন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত