মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আলমপুরে জলাবদ্ধতার অবসান, স্বস্তির হাসি তারাগঞ্জবাসীর মুখে

মোঃ রুবেল ইসলাম,তারাগঞ্জ,রংপুর।

 রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ নগরীপাড়া গ্রামের প্রায় ৩০০ মিটার পানিবন্দি রাস্তার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। নুর ইসলাম মাস্টারের বাড়ি থেকে আব্দুল মালেকের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই সড়কটি জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস এম কাজী জিকরুল হক।তিনি নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করেন।

রাস্তা সংস্কারের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।দৈনন্দিন চলাচল সহজ হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে।এস এম কাজী জিকরুল হক বলেন মানুষের প্রয়োজনে পাশে থাকা আমার দায়িত্ব।ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আলমপুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় শেখ নগরীপাড়া এলাকার বাসিন্দারা তার এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয় : রংপুর সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আলমপুরে জলাবদ্ধতার অবসান, স্বস্তির হাসি তারাগঞ্জবাসীর মুখে

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

মোঃ রুবেল ইসলাম,তারাগঞ্জ,রংপুর।

 রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ নগরীপাড়া গ্রামের প্রায় ৩০০ মিটার পানিবন্দি রাস্তার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। নুর ইসলাম মাস্টারের বাড়ি থেকে আব্দুল মালেকের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই সড়কটি জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস এম কাজী জিকরুল হক।তিনি নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করেন।

রাস্তা সংস্কারের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।দৈনন্দিন চলাচল সহজ হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে।এস এম কাজী জিকরুল হক বলেন মানুষের প্রয়োজনে পাশে থাকা আমার দায়িত্ব।ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আলমপুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় শেখ নগরীপাড়া এলাকার বাসিন্দারা তার এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত