শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Daily Nasa News
আপডেট : সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নতুন করে বাংলাদেশ থেকে ৫ লক্ষ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।  

বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষে এবার ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জানিয়েছে এবার আবেদন প্রক্রিয়া পূর্বের তুলনায় আরও কঠোর করা হয়েছে যাতে কেবল দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিকরাই আবেদন করতে পারেন।ভিসা দিতে হলে প্রত্যেক মালিকের পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য স্পষ্টত উল্লেখ থাকতে হবে,অন্যথায় আবেদন বাতিল হবে।

স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার ২৩ শে অক্টোবর থেকে।এবার বিশ্বের নন ইউরোপিয়ান মোট ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার।আগামি ২৩ শে অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।পূর্বের বছরগুলোর তুলনায় এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন।তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার জন্য্ আহবান  জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।তারা বলছেন জর্জিয়া মেলোনি সরকার খুবই কঠিন আইন করেছে। কারণ প্রত্যেক মালিকের তথ্য শতভাগ সত্য হলেই ভিসা দেবে,অন্যথায় দেবে না।

প্রসঙ্গত ইতালিতে শ্রমিক ঘাটতি লেগেই আছে।২০২৩ ইং থেকে ২০২৫ ইং সাল পর্যন্ত ৩ বছরে  প্রায় ৪ লাখ ৫২ হাজার এবং পরে তা বাড়িয়ে পাঁচ লাখের মতো করা হয়েছিল।২০২৬ ইং সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ ই জানুয়ারি,৯ ই ফেব্রুয়ারি,১৬ ই ফেব্রুয়ারি এবং ১৮ ই ফেব্রুয়ারি।আগাম ফরম পূরণকারীরা ঐ দিন সকাল ৯টায় ক্লিক করে সুনির্দিষ্ট পোর্টালে তাদের আবেদন পাঠাতে পারবেন ।এবার যেহেতু স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতি পত্র দেওয়া হবে সেহেতু বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ইতালি ইউরোপ চাকুরি শ্রমিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন করে বাংলাদেশ থেকে ৫ লক্ষ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।  

বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষে এবার ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জানিয়েছে এবার আবেদন প্রক্রিয়া পূর্বের তুলনায় আরও কঠোর করা হয়েছে যাতে কেবল দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিকরাই আবেদন করতে পারেন।ভিসা দিতে হলে প্রত্যেক মালিকের পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য স্পষ্টত উল্লেখ থাকতে হবে,অন্যথায় আবেদন বাতিল হবে।

স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার ২৩ শে অক্টোবর থেকে।এবার বিশ্বের নন ইউরোপিয়ান মোট ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার।আগামি ২৩ শে অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।পূর্বের বছরগুলোর তুলনায় এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন।তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার জন্য্ আহবান  জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।তারা বলছেন জর্জিয়া মেলোনি সরকার খুবই কঠিন আইন করেছে। কারণ প্রত্যেক মালিকের তথ্য শতভাগ সত্য হলেই ভিসা দেবে,অন্যথায় দেবে না।

প্রসঙ্গত ইতালিতে শ্রমিক ঘাটতি লেগেই আছে।২০২৩ ইং থেকে ২০২৫ ইং সাল পর্যন্ত ৩ বছরে  প্রায় ৪ লাখ ৫২ হাজার এবং পরে তা বাড়িয়ে পাঁচ লাখের মতো করা হয়েছিল।২০২৬ ইং সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ ই জানুয়ারি,৯ ই ফেব্রুয়ারি,১৬ ই ফেব্রুয়ারি এবং ১৮ ই ফেব্রুয়ারি।আগাম ফরম পূরণকারীরা ঐ দিন সকাল ৯টায় ক্লিক করে সুনির্দিষ্ট পোর্টালে তাদের আবেদন পাঠাতে পারবেন ।এবার যেহেতু স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতি পত্র দেওয়া হবে সেহেতু বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত