আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। রংপুর কোতয়ালী সদর থানা পরিদর্শন ও সকল পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন রংপুর সদর -৩ আসনের সংসদ সদস্য ৷গতকাল বিকালে কোতয়ালী সদর থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন ও মত-বিনিময় করেন রংপুর সদর -৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মাহবুবুর রহমান বেলাল (এমপি)।মত-বিনিময় সভায় এমপি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং থানার সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।রংপুর সদর -৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মাহবুবুর রহমান বেলাল (এমপি)'কে কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ফুলের দিয়ে স্বাগত জানান।এমপি বলেন যেভাবে হোক এই মাদক ও ক্যাসিনোর শিকড় রংপুর সদর উপজেলা থেকে উপড়ে ফেলতে হবে ৷ সভায় মোঃ মাহবুবুর রহমান বেলাল (এমপি) আরো বলেনজনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ৷সকলকে সততা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশি সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জহুরুল হক,বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, রংপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, রংপুর সদর উপজেলা শাখা'র বায়তুলমাল সম্পাদক মোঃ হাদীউজ্জামান,হরিদেবপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ও হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহারুল ইসলাম সহ থানার সকল পুলিশ কর্মকর্তাগণ ৷