বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সাজ্জাদুল মিরাজ

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।গতকাল বুধবার ৩ রা জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।আজ বৃহস্পতিবার ৪ ঠা জুন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন এই কমিটিতে সাজ্জাদুল মিরাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত সাজ্জাদুল মিরাজ মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ।ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে তিনি বিভিন্ন সময়ে দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন।বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি,তার সাংগঠনিক দক্ষতার উপর আস্থা রেখে এই নতুন কেন্দ্রীয় দায়িত্ব তুলে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাজ্জাদুল মিরাজের অনুসারী ও রাজপথের সহযোদ্ধাদের দাবি, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা,গ্রেফতার,জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।বিশেষ করে বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কঠিন সময়ে মাঠে সক্রিয় উপস্থিতির কারণে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন।

দলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত আস্থাভাজন ও পরীক্ষিত এই নেতার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়াকে তাঁর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ এবং সাংগঠনিক কর্মকান্ডের যথাযথ স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।নতুন দায়িত্ব পাওয়ার পর সাজ্জাদুল মিরাজের অনুসারীরা আশা প্রকাশ করে বলেন তাঁর এই অন্তর্ভুক্তি কেন্দ্রীয় যুবদলকে আগামী দিনে আরও শক্তিশালী,সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিষয় : বিএনপি যুবদল রাজননীতি সাজ্জাদুল মিরাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সাজ্জাদুল মিরাজ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।গতকাল বুধবার ৩ রা জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।আজ বৃহস্পতিবার ৪ ঠা জুন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন এই কমিটিতে সাজ্জাদুল মিরাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত সাজ্জাদুল মিরাজ মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ।ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে তিনি বিভিন্ন সময়ে দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন।বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি,তার সাংগঠনিক দক্ষতার উপর আস্থা রেখে এই নতুন কেন্দ্রীয় দায়িত্ব তুলে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাজ্জাদুল মিরাজের অনুসারী ও রাজপথের সহযোদ্ধাদের দাবি, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা,গ্রেফতার,জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।বিশেষ করে বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কঠিন সময়ে মাঠে সক্রিয় উপস্থিতির কারণে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন।

দলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত আস্থাভাজন ও পরীক্ষিত এই নেতার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়াকে তাঁর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ এবং সাংগঠনিক কর্মকান্ডের যথাযথ স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।নতুন দায়িত্ব পাওয়ার পর সাজ্জাদুল মিরাজের অনুসারীরা আশা প্রকাশ করে বলেন তাঁর এই অন্তর্ভুক্তি কেন্দ্রীয় যুবদলকে আগামী দিনে আরও শক্তিশালী,সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত