মোঃ শাহ আলম মিয়া কোটালিপাড়া গোপালগঞ্জের কোটালিপাড়ায় পুকুরে ডুবে নাঈমা (২) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে উপজেলার কুশলা ইউনিয়নের বানীয়ারি গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায়,খেলার ছলে পুকুর ঘাটে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় নাঈমা।অনেক খোজাখুজির পর পানি থেকে তুলে তাকে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে স্বজনেরা নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।