জেলা করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ৯ ই সেপ্টেম্বর দুপুরে খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহরাস্তি মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহবুব আলম পরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহের হোসেন এবং শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক,হাবিবুর রহমান নূর,হেমায়েতুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম,মোস্তফা কামাল ও আব্দুল হক,খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল ইমরান হোসাইন,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল খান বাপ্পি,সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম এবং মহিলা নেত্রী রওশান আরা।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার,শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।বক্তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
পরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।র্যালিটি খিলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে আয়োজক,স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
.png)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন