বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Daily Nasa News

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু (ফাইল ছবি)

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু।আজ বুধবার ৯ ই সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ ই মার্চ থেকে ৬ ই সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে।একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৯ জন। ফলে ১৫ ই মার্চ থেকে ৬ ই সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সময় হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

বিষয় : শিশু স্বাস্থ্য হাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু।আজ বুধবার ৯ ই সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ ই মার্চ থেকে ৬ ই সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে।একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৯ জন। ফলে ১৫ ই মার্চ থেকে ৬ ই সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সময় হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত