সোমবার, ০৩ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

গোরস্থানের মোটর চুরির ঘটনায় মিরপুরে গণধোলাইয়ের পর পুলিশের হাতে ২ সন্দেহভাজন আটক ​

মাদক নির্মূলে তৎপর আরপিএমপি,হাজীরহাটে এক মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ভস্মীভূত আমের আড়ত, নাশকতার অভিযোগ ব্যবসায়ীর

আমবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর নির্যাতন,এলাকাবাসীর তীব্র ক্ষোভ

মিরপুরে পাট জাগ নিয়ে সংঘর্ষ,ছোট ভাই নিহত,আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেফতার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে পাঁচ বছর ধরে পড়ে আছে ভারতীয় নাগরিকের মরদেহ

পটুয়াখালীতে এক গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতাকে মারধর

পটুয়াখালীতে এক গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতাকে মারধর

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ভস্মীভূত আমের আড়ত, নাশকতার অভিযোগ ব্যবসায়ীর

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ভস্মীভূত আমের আড়ত, নাশকতার অভিযোগ ব্যবসায়ীর
চাঁপাইনবাবগঞ্জে আগুনে ভস্মীভূত আমের আড়ত, নাশকতার অভিযোগ ব্যবসায়ীর

শফিকুল ইসলাম,করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মান্নু মোড়ে  গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি আমের আড়ত ও পাশের একটি রুটির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল শনিবার ১ লা আগস্ট দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত আমের আড়তের মালিক উপজেলার কালিনগর গ্রামের তাসির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আমিন) অভিযোগ করে বলেন কে বা কারা পূর্বশত্রুতার জেরে রাতের অন্ধকারে আমার আমের আড়তে আগুন দিয়েছে।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

স্থানীয়রা জানান গভীর রাতে হঠাৎ আমের আড়ত ও পাশের রুটির দোকানে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।তবে ততক্ষণে দুটি স্থাপনাই পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন রাতের অন্ধকারে একটি আমের আড়ত ও একটি রুটির দোকানে আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ আম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ভস্মীভূত আমের আড়ত, নাশকতার অভিযোগ ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

শফিকুল ইসলাম,করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মান্নু মোড়ে  গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি আমের আড়ত ও পাশের একটি রুটির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল শনিবার ১ লা আগস্ট দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত আমের আড়তের মালিক উপজেলার কালিনগর গ্রামের তাসির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আমিন) অভিযোগ করে বলেন কে বা কারা পূর্বশত্রুতার জেরে রাতের অন্ধকারে আমার আমের আড়তে আগুন দিয়েছে।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

স্থানীয়রা জানান গভীর রাতে হঠাৎ আমের আড়ত ও পাশের রুটির দোকানে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।তবে ততক্ষণে দুটি স্থাপনাই পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন রাতের অন্ধকারে একটি আমের আড়ত ও একটি রুটির দোকানে আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত