শফিকুল ইসলাম,করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য), একটি মোটরসাইকেল এবং এক চোরাকারবারিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।আজ বৃহস্পতিবার ৩০ শে জুলাই সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে গোমস্তাপুর উপজেলার হুজরাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।আটক ব্যক্তি হলেন মোঃ নুর আলম (৪২)।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায় অভিযানে নুর আলমের কাছ থেকে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) বলেন নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক,গরু ও অন্যান্য চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
বিষয় : অপরাধ বিজিবি রাজশাহী চাপাইনবাবগঞ্জ
.png)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন