বুধবার, ২৯ জুলাই ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মত-বিনিময়

মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সঙ্গে মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ​মঙ্গলবার সকাল ১১টা সময় ইউএনও কার্যালয়ে সৌজন্যমূলক এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত-বিনিময়কালে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন সরকারি সকল উন্নয়ন-মূলক ও জনকল্যাণমুখী প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং মিরপুর উপজেলার সার্বিক অগ্রগতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও ইতিবাচক সহযোগিতা অত্যন্ত জরুরি।তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

​এ সময় মিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহায়তার আশ্বাস দেওয়া হয়।মত-বিনিময় সভায় মিরপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ওমর ফারুক,সাধারণ সম্পাদক খন্দকার রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আশিক উপস্থিত ছিলেন।

​এছাড়াও নির্বাহী সদস্য জিয়ারুল ইসলাম,মিরাজ,মোস্তাফিজুর রহমান, পিয়ারুল, জিকো, আব্দুর রহমান এবং সাধারণ সদস্য খালেক,মীরহাসানসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিষয় : মিরপুর কুষ্টিয়া খুলনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মত-বিনিময়

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সঙ্গে মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ​মঙ্গলবার সকাল ১১টা সময় ইউএনও কার্যালয়ে সৌজন্যমূলক এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত-বিনিময়কালে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন সরকারি সকল উন্নয়ন-মূলক ও জনকল্যাণমুখী প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং মিরপুর উপজেলার সার্বিক অগ্রগতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও ইতিবাচক সহযোগিতা অত্যন্ত জরুরি।তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

​এ সময় মিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহায়তার আশ্বাস দেওয়া হয়।মত-বিনিময় সভায় মিরপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ওমর ফারুক,সাধারণ সম্পাদক খন্দকার রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আশিক উপস্থিত ছিলেন।

​এছাড়াও নির্বাহী সদস্য জিয়ারুল ইসলাম,মিরাজ,মোস্তাফিজুর রহমান, পিয়ারুল, জিকো, আব্দুর রহমান এবং সাধারণ সদস্য খালেক,মীরহাসানসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত