বুধবার, ২৯ জুলাই ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

পুনর্বাসনের দাবি,স্বরূপনগর খাসপাড়ায় ৩৯ পরিবার উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর খাসপাড়ায় বসবাসরত ৩৯টি পরিবারের বিরুদ্ধে পরিচালিত উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।অদ্য বুধবার এলাকা পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এ সময় তিনি বলেন ভূমিহীন ও অসহায় পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত না করে কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর উদ্যোগে আপাতত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি মানবিক,টেকসই ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলেও আশ্বাস দেন।এদিকেউচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় স্বরূপনগর খাসপাড়ার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।পুনর্বাসনের আশ্বাসে তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

পুনর্বাসনের দাবি,স্বরূপনগর খাসপাড়ায় ৩৯ পরিবার উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর খাসপাড়ায় বসবাসরত ৩৯টি পরিবারের বিরুদ্ধে পরিচালিত উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।অদ্য বুধবার এলাকা পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এ সময় তিনি বলেন ভূমিহীন ও অসহায় পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত না করে কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর উদ্যোগে আপাতত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি মানবিক,টেকসই ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলেও আশ্বাস দেন।এদিকেউচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় স্বরূপনগর খাসপাড়ার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।পুনর্বাসনের আশ্বাসে তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত