রোববার, ০২ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে শুরু করবেঃ মাহদী আমিন

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ হাজার ভিসা ক্যান্সেল হচ্ছে খবরটা সঠিক নয়ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই,পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে

লোডশেডিংয়ের আসল কারণ জানালেন বিদ্যুৎ মন্ত্রী

অচলাবস্থা কাটিয়ে জুলাইয়ে সচল হতে পারে মালয়েশিয়া শ্রমবাজারঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিরোধী দলীয় নেতার সাথে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মোঃ শফিকুর রহমান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার (Mr. Christian Brix Møller) সৌজন্য সাক্ষাৎ করেছেন।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন (Mr. Anders B. Karlsen) উপস্থিত ছিলেন।

মত-বিনিময়কালে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মানসম্মত ওষুধ আমদানিসহ স্বাস্থ্য খাতে ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও উঠে আসে।বৈঠকে বিরোধীদলীয় নেতা মেরিটাইম ও ব্লু ইকোনমি, নবায়ন যোগ্য জ্বালানি,গ্রিন এনার্জি,তৈরি পোশাক শিল্প,শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সাথে ডেনমার্কের চলমান সহযোগিতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।এ সময় সুশাসন প্রতিষ্ঠা,সংসদীয় গণতন্ত্রের বিকাশ,বিচার বিভাগীয় সংস্কার, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেন।তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।বৈঠকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান,এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিষয় : জামায়েত সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিরোধী দলীয় নেতার সাথে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মোঃ শফিকুর রহমান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার (Mr. Christian Brix Møller) সৌজন্য সাক্ষাৎ করেছেন।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন (Mr. Anders B. Karlsen) উপস্থিত ছিলেন।

মত-বিনিময়কালে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মানসম্মত ওষুধ আমদানিসহ স্বাস্থ্য খাতে ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও উঠে আসে।বৈঠকে বিরোধীদলীয় নেতা মেরিটাইম ও ব্লু ইকোনমি, নবায়ন যোগ্য জ্বালানি,গ্রিন এনার্জি,তৈরি পোশাক শিল্প,শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সাথে ডেনমার্কের চলমান সহযোগিতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।এ সময় সুশাসন প্রতিষ্ঠা,সংসদীয় গণতন্ত্রের বিকাশ,বিচার বিভাগীয় সংস্কার, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেন।তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।বৈঠকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান,এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত