বুধবার, ২৪ জুন ২০২৬
Daily Nasa News
আপডেট : বুধবার, ২৪ জুন ২০২৬

অচলাবস্থা কাটিয়ে জুলাইয়ে সচল হতে পারে মালয়েশিয়া শ্রমবাজারঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে।সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রফতানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন বলে মন্ত্রী আশা করেন।আজ বুধবার ২৪ শে জুন বিকেলে চার দিনের সফরে সিলেট পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শাহজালালের মাজার নিয়ে মন্ত্রী বলেন ডিসি সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন।আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো।মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার মত স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন।আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিত করবো।এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন আমি দেশের বাইরে ছিলাম।দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।ডিসি সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে তিনি আরও বলেন বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক।এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।

বিষয় : জাতীয় মালয়েশিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ২৪ জুন ২০২৬

অচলাবস্থা কাটিয়ে জুলাইয়ে সচল হতে পারে মালয়েশিয়া শ্রমবাজারঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে।সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রফতানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন বলে মন্ত্রী আশা করেন।আজ বুধবার ২৪ শে জুন বিকেলে চার দিনের সফরে সিলেট পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শাহজালালের মাজার নিয়ে মন্ত্রী বলেন ডিসি সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন।আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো।মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার মত স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন।আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিত করবো।এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন আমি দেশের বাইরে ছিলাম।দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।ডিসি সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে তিনি আরও বলেন বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক।এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত