বুধবার, ০৩ জুন ২০২৬
Daily Nasa News
আপডেট : বুধবার, ০৩ জুন ২০২৬

চুরির পরই অভিযান,অটো উদ্ধার করে প্রশংসা কুড়াচ্ছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।

রংপুরে চুরি হওয়া অটো উদ্ধার,চোর গ্রেফতার: পুলিশের তৎপরতায় স্বস্তি মালিকের রংপুর নগরীতে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।একই সঙ্গে ঘটনায় জড়িত এক চোরকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায় বুধবার ৩ রা জুন সকালে নগরীর ছালেক পাম্প সংলগ্ন সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে মোঃ মোনজাব আলীর মালিকানাধীন একটি টিয়া রঙের পাঁচ ব্যাটারির অটো চুরি হয়ে যায়। অটোটির আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।মামলা রুজুর পরপরই তদন্ত শুরু করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাদ্দাম হোসেন।উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

একাধিক সোর্সের তথ্যের ভিত্তিতে পুলিশ রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানাধীন শাহেবগঞ্জ-সাতমাথা সড়কের কাছু এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজিজুল ইসলাম ওরফে বাতাসু (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।পরে তার হেফাজত থেকে চুরি হওয়া অটোটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায় উদ্ধারকৃত অটোটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয়দের মতে,চুরির ঘটনার পর এত অল্প সময়ের মধ্যে অটো উদ্ধার ও আসামী গ্রেফতার কোতয়ালী থানার পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ।পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : রংপুর সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৩ জুন ২০২৬

চুরির পরই অভিযান,অটো উদ্ধার করে প্রশংসা কুড়াচ্ছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।

রংপুরে চুরি হওয়া অটো উদ্ধার,চোর গ্রেফতার: পুলিশের তৎপরতায় স্বস্তি মালিকের রংপুর নগরীতে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।একই সঙ্গে ঘটনায় জড়িত এক চোরকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায় বুধবার ৩ রা জুন সকালে নগরীর ছালেক পাম্প সংলগ্ন সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে মোঃ মোনজাব আলীর মালিকানাধীন একটি টিয়া রঙের পাঁচ ব্যাটারির অটো চুরি হয়ে যায়। অটোটির আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।মামলা রুজুর পরপরই তদন্ত শুরু করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাদ্দাম হোসেন।উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

একাধিক সোর্সের তথ্যের ভিত্তিতে পুলিশ রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানাধীন শাহেবগঞ্জ-সাতমাথা সড়কের কাছু এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজিজুল ইসলাম ওরফে বাতাসু (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।পরে তার হেফাজত থেকে চুরি হওয়া অটোটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায় উদ্ধারকৃত অটোটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয়দের মতে,চুরির ঘটনার পর এত অল্প সময়ের মধ্যে অটো উদ্ধার ও আসামী গ্রেফতার কোতয়ালী থানার পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ।পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত