মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মাদকবিরোধী অভিযানে ডিবির সাফল্য, মিলল ৬৫ পিস ইয়াবা

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

রংপুর মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি এবং গাঁজা সেবনরত অবস্থায় একজনকে গ্রেফতার করা হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় এবং ডিবি'র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ১ জুন তাজহাট থানাধীন তাজহাট মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ হাফিজুর (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একই রাতে কোতয়ালী থানাধীন সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মোঃ হাসিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরে কোতয়ালী থানাধীন বেতপট্টি থেকে গোমস্তাপাড়া রোডগামী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ মো. রঞ্জু মিয়া (৩০) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকেও হালকা কমলা রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি পুলিশের এসব পৃথক অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : রংপুর পুলিশ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মাদকবিরোধী অভিযানে ডিবির সাফল্য, মিলল ৬৫ পিস ইয়াবা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

রংপুর মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি এবং গাঁজা সেবনরত অবস্থায় একজনকে গ্রেফতার করা হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় এবং ডিবি'র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ১ জুন তাজহাট থানাধীন তাজহাট মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ হাফিজুর (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একই রাতে কোতয়ালী থানাধীন সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মোঃ হাসিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরে কোতয়ালী থানাধীন বেতপট্টি থেকে গোমস্তাপাড়া রোডগামী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ মো. রঞ্জু মিয়া (৩০) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকেও হালকা কমলা রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি পুলিশের এসব পৃথক অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত