মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুরে আবারো মাদক কারবারিকে ছাড়াতে তদবির করতে এসে এবার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এর আগে থানায় এক মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর তদবির করতে এসে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করে মুচলেখা দিয়ে ছেড়েছিল মিরপুর থানা পুলিশ।পুলিশ জানায় শুক্রবার ১৬ ই মে রাত ৯টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার থেকে মাদকসহ দুজনকে আটক করে।তারা হলেন আমলা এলাকার মৃত জিহাদ আলীর ছেলে সজিব (১৯) এবং একই এলাকার রিপন ওরফে লাদেন এর ছেলে শাকিল (১৮)।
পরে তাদেরকে ছাড়াতে ফাঁড়িতে সুপারিশ করতে যান একই এলাকার মোশারফ হোসেনের ছেলে আহসান ওরফে হাসান (৩৫)। পুলিশ জানায় এসময় হাসানের কাছেও মাদক ছিল।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান শুক্রবার রাত ৯টার দিকে আমলা বাজার থেকে গাঁজাসহ সজিব ও শাকিল নামের দুজনকে আটক করা হয়।পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে তাদের ছাড়ানোর জন্য তদবির করতে যান আহসান ওরফে হাসান।এসময় পুলিশ তাকে তল্লাশি করলে তার কাছ থেকেও গাঁজা পাওয়া যায়।তাদের তিনজনই বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
ওসি আরও জানান আটক আহসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে যান জামায়াত ও বিএনপির পাঁচ নেতা।তাদেরকেও থানা হেফাজতে নেয় পুলিশ। পরদিন তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
.png)
রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন