রোববার, ১৭ মে ২০২৬
Daily Nasa News

ভুরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ জাহিদুল ইসলাম,ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম। 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক  টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল জব্দ করা হয়েছে।আজ  শনিবার ১৬ ই মে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে  উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পিছনে একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে এ মালামাল আটক করে পুলিশ।এ সময় প্রায় ৩৫ প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী ও ৩শ কেজি বাসুমতি চাল জব্দ  করা হয়। 

পুলিশ জানায় ভুরুঙ্গামারী সদর উপজেলায় অবস্থিত  মহিলা ডিগ্রি কলেজের পিছনে বাসা ভাড়া নিয়ে একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চালের মজুদ ও বিপণন করে আসছিলো।চক্রটি মূলত কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে পরিচালিত হলেও ভূরুঙ্গামারী উপজেলার ভোটহাট এবং কচাকাটা থানার মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করাতো। দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।অভিযানের সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হলেও চক্রের সদস্যরা পালিয়ে যায়। 

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  এ ব্যাপারে কাউকে গ্ৰেফতার করা যায়নি।তিনি আরো বলেন  আসন্ন ঈদকে সামনে রেখে ভুরুঙ্গামারী সার্কেলের অধীন থানা সমূহে চোরাচালান ও মাদক সিন্ডিকেটের সকল অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

বিষয় : অপরাধ সারাদেশ কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ১৭ মে ২০২৬

ভুরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

মোঃ জাহিদুল ইসলাম,ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম। 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক  টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল জব্দ করা হয়েছে।আজ  শনিবার ১৬ ই মে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে  উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পিছনে একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে এ মালামাল আটক করে পুলিশ।এ সময় প্রায় ৩৫ প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী ও ৩শ কেজি বাসুমতি চাল জব্দ  করা হয়। 

পুলিশ জানায় ভুরুঙ্গামারী সদর উপজেলায় অবস্থিত  মহিলা ডিগ্রি কলেজের পিছনে বাসা ভাড়া নিয়ে একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চালের মজুদ ও বিপণন করে আসছিলো।চক্রটি মূলত কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে পরিচালিত হলেও ভূরুঙ্গামারী উপজেলার ভোটহাট এবং কচাকাটা থানার মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করাতো। দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।অভিযানের সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হলেও চক্রের সদস্যরা পালিয়ে যায়। 

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  এ ব্যাপারে কাউকে গ্ৰেফতার করা যায়নি।তিনি আরো বলেন  আসন্ন ঈদকে সামনে রেখে ভুরুঙ্গামারী সার্কেলের অধীন থানা সমূহে চোরাচালান ও মাদক সিন্ডিকেটের সকল অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত