মোঃরুবেল ইসলাম,তারাগন্জ,রংপুর।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বিরল আকৃতির দুই মাথা বিশিষ্ট ছাগলছানার জন্ম হয়েছে।ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।অস্বাভাবিক আকৃতির এ ছাগলছানাটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন ছাগলের মালিকের বাড়িতে।জানা যায় উপজেলার আলমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টীকাপুর গ্রামের বাসিন্দা মোকছেদুল ইসলামের বাড়িতে গত ১৩ মে সকালে একটি ছাগল দুটি বাচ্চা প্রসব করে।এর মধ্যে একটি ছাগলছানার দুটি মাথা থাকলেও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের মতে জন্মের পর থেকেই বিরল আকৃতির ছাগলছানাটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে নড়াচড়া করছে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন এক নজর দেখতে। কেউ কেউ এটিকে মহান সৃষ্টিকর্তার অপার কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেন।ছাগল ছানাটির মালিক মোকছেদুল ইসলাম জানান তিনি দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছেন তবে এর আগে কখনও এমন অস্বাভাবিক আকৃতির ছাগলছানার জন্ম দেখেননি।তিনি ছাগলছানাটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
.png)
শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন