মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার এবং ৩ জন চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় গত ১০ ই মে সকাল সাড়ে ১১টার দিকে বেতপট্টি মোড় এলাকায় আর এ এম স্যানিটারি দোকানের সামনে মোটরসাইকেলের সঙ্গে রাখা বৈদ্যুতিক মালামাল চুরি হয়। ভুক্তভোগী মোঃ রঞ্জু আহমেদ কোতয়ালী থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামী মোঃ আরিফ হোসেনকে শনাক্ত করা হয়। পরে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ)'র নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল উদ্ধার করা হয় এবং আরও দুই আসামী মোঃ শহিদুল ইসলাম ও মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বৈদ্যুতিক তার,এমসিসিবি,এমসিবি,ক্যাবল লাক্স, নাটবল্টু,ট্যাপসহ বিভিন্ন সামগ্রী।উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এছাড়া কোতয়ালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।
.png)
বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন