মঙ্গলবার, ১২ মে ২০২৬
Daily Nasa News
আপডেট : সোমবার, ১১ মে ২০২৬

কোতয়ালী থানার অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ আটক এক

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি,রংপুর। 

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন বনানীপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।গত শনিবার ১০ ই মে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়া গ্রামের শরবত আলীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ এনামুল (৫৫)। তিনি বনানীপাড়া (আজিজ নগর কলোনী) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এনামুলকে আটক করে তার হেফাজত থেকে মোট ৩ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের ওজন ০.৩ গ্রাম, যার আনুমানিক মূল্য ৬০০ টাকা। এছাড়াও মাদক বিক্রির ৯৭০ টাকা জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আটক আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : অপরাধ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ১২ মে ২০২৬

কোতয়ালী থানার অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ আটক এক

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি,রংপুর। 

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন বনানীপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।গত শনিবার ১০ ই মে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়া গ্রামের শরবত আলীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ এনামুল (৫৫)। তিনি বনানীপাড়া (আজিজ নগর কলোনী) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এনামুলকে আটক করে তার হেফাজত থেকে মোট ৩ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের ওজন ০.৩ গ্রাম, যার আনুমানিক মূল্য ৬০০ টাকা। এছাড়াও মাদক বিক্রির ৯৭০ টাকা জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আটক আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত