শুক্রবার, ২৯ মে ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাস উপলক্ষে অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের চলাচলে বিশেষ সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।     

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের চলাচলে বিশেষ সূচি নির্ধারণ করা হয়েছে।প্রথম রমজান থেকে শুরু করে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এ বিশেষ সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।আজ মঙ্গলবার ১৭ ই ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয় পবিত্র রমজান মাসের অফিস সময় সূচির সাথে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্ম-দিবসে মেট্রোরেল বিশেষ সময় সূচিতে চলবে।তবে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবার সময় সূচি অপরিবর্তিত থাকবে।সময় সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে।অপর দিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/এন্ট্রি ও এক্সিট গেইটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে।তবে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম,কনকোর্স ও মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

বিষয় : মেট্রোরেল ঢাকা রাজধানী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ২৯ মে ২০২৬

রমজান মাস উপলক্ষে অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের চলাচলে বিশেষ সূচি নির্ধারণ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।     

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের চলাচলে বিশেষ সূচি নির্ধারণ করা হয়েছে।প্রথম রমজান থেকে শুরু করে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এ বিশেষ সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।আজ মঙ্গলবার ১৭ ই ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয় পবিত্র রমজান মাসের অফিস সময় সূচির সাথে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্ম-দিবসে মেট্রোরেল বিশেষ সময় সূচিতে চলবে।তবে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবার সময় সূচি অপরিবর্তিত থাকবে।সময় সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে।অপর দিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/এন্ট্রি ও এক্সিট গেইটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে।তবে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম,কনকোর্স ও মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত