রোববার, ১৯ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক চক্রান্তে শান্তর বিরুদ্ধে অপপ্রচার-কঠোর হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

হরিদেবপুর ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল

চাঁদা না দেওয়ায় কিশোরগঞ্জে যুবদল নেতাকে হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিএনপি নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের

পাঁচবিবিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তীব্র যানজট নিরসনে সাধারন মানুষের ভোগান্তি কমাতে মাঠে যুবদলের নেতাকর্মীরা

আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নিতী মুক্ত কোটালীপাড়া গড়তে চাই-এস এম জিলানী

এই দিনে ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্রঃ তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।

১৯৯০ ইং এর ৬ ডিসেম্বর।এই দিনে ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র বলে মন্তব্য করেছেন তারেক রহমান।গত শুক্রবার ৫ ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

দৈনিক নাসা নিউজ এর পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ-

অবিস্মরণীয় একটি দিন ৬ ই ডিসেম্বর।১৯৯০ ইং সালের এ দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের।এরশাদ '৮২'র ২৪ ইং মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙ্গে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন।যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা,যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।একনায়ক হোসেইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন। 

গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ ৯ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপোসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন।গড়ে তুলেন এক দুর্বার গণআন্দোলন।এরই ধারাবাহিকতায় '৯০ এর ৬ ই ডিসেম্বর এই দিনে ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র।সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা ২০২৪ ইং সালের ৫ই আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে।ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু।ফ্যাসিস্ট শেখ হাসিনার দু:শাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। 

শেখ হাসিনার দুঃশাসনে 'গণতন্ত্রের মা' দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল।অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে।আল্লাহ'র কাছে তাঁর আশু সুস্থতা কামনা করছি।এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার-নির্যাতন করা হয়েছিল। সারাদেশকে অবরুদ্ধ করা হয়েছিল। 

আজকের এ দিনে আমি '৮২ থেকে '৯০ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।গণতন্ত্র পুনরুদ্ধারের এ স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী,গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে।গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিক সবসময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।

বিষয় : রাজনীতি বিএনপি তারেক জিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

এই দিনে ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্রঃ তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত