শনিবার, ০১ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

পটুয়াখালীতে এক গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতাকে মারধর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১

পুনর্বাসনের দাবি,স্বরূপনগর খাসপাড়ায় ৩৯ পরিবার উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে,ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২

 মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মত-বিনিময়

লালপুরে মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাজারে ফেলে যাওয়া ৭ মাসের শিশুকন্যা,খুঁজছে মাকে

কোটালিপাড়ায় চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন,জুলহাস বাসচালক দগ্ধ হয়ে নিহত

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।   

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জুলহাস (৪০) নামের এক বাসচালক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।গতকাল সোমবার ১০ ই নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙ্গে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাসচালকের মরদেহ উদ্ধার করেন।ওসি জানান অগ্নি সংযোগের সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

বিষয় : আগুন সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন,জুলহাস বাসচালক দগ্ধ হয়ে নিহত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।   

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জুলহাস (৪০) নামের এক বাসচালক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।গতকাল সোমবার ১০ ই নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙ্গে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাসচালকের মরদেহ উদ্ধার করেন।ওসি জানান অগ্নি সংযোগের সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত