বুধবার, ১৫ জুলাই ২০২৬
Daily Nasa News

ঢাকা

ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রবিবার ৫ ই জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোঃ ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি,বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) মোঃ আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি,রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে।এ ছাড়া পুলিশ অধিদফতরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি),বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি,খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি