সাভারে পুলিশের উপর হামলা,৫ জন গ্রেফতার,চাঞ্চল্যকর ঘটনা
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। ঢাকার সাভারে অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।আজ বুধবার ১০ ই জুন ভোরে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।এদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন কাঞ্চনপুর এলাকার আরিফ ইসলাম,কাঞ্চনপুর এলাকার সাগর মিয়া,বক্তারপুর (তিন রাস্তার মোড়) এলাকার মোঃ মারুফ,পোড়াবাড়ি (জামে মসজিদ তিন রাস্তার মোড়) এলাকার মোঃ হুমায়ুন ও বক্তারপুর এলাকার মোঃ রাকেস।এর আগে গতকাল মঙ্গলবার রাতে সাভার থানার একটি টিম একটি মামলার ওয়ারেন্টভুক্ত মামলার প্রধান আসামিকে ধরতে অভিযান চালায়।সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তারপুর বালুর মাঠে অভিযানে গিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।এ সময় তার সহযোগীরা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে এসে পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শামীম ১৭ জন নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।মামলায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১১টি ধারায় সরকারি কর্মচারীকে আক্রমণ,মারধর,গুরুতর জখম ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।