সোমবার, ১৩ জুলাই ২০২৬
Daily Nasa News

দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। আজ ২৬ জুন ২০২৬ ইং লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাত ৯ টায় বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু (এমপি) লালমনিরহাট জেলার সকল সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভায় অংশগ্রহণ করেন।উক্ত মত বিনিময় সভায় তিনি লালমনিরহাট জেলার সকল সাংবাদিকদেরকে একত্রে থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে বলেছেন।এছাড়াও তিনি লালমনিরহাটে প্রেসক্লাবের জন্য জায়গা বরাদ্দের ঘোষণা করেন।তিনি উল্লেখ করেন লালমনিরহাট জেলায় একটি প্রেস ক্লাব থাকবে এবং একজন ব্যক্তি বহু প্রেস ক্লাবের সদস্য থাকতে পারবে না।পরিশেষে তিনি প্রেসক্লাবের সদস্যদের মিলেমিশে থাকার আহবান জানান।

দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত