কোটালিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ শাহ আলম মিয়া,করেসপনডেন্ট, কোটালিপাড়া,গোপালগঞ্জ। গোপালগঞ্জের কেটালিপাড়ায় পানিতে ডুবে জাকারীয়া মৃধা (৩) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার টুপরীয়া গ্রামের জামাল মৃধার ছেলে।আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায় বন্ধুদের সাথে খেলার ছলে বাড়ির পাশে নিজ পুকুরে পড়ে ডুবে যায় জাকারীয়া। অনেক খোজাখুজির পর পানি থেকে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন শিশুটিকে।