মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
Daily Nasa News

সাগরে নিম্নচাপ,বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রেজাউল করিম, করসপেন্ডেড কক্সবাজার। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ সোমবার ৬ ই জুলাই সকালে আবহাওয়ার চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংস্থাটি জানিয়েছে, এটি আরো পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।এর প্রভাবে সমুদ্র বন্দর,উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ জন্য চট্টগ্রাম,কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।গতকাল রবিবর রাতে প্রকাশিত সারা দেশের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।একই সঙ্গে রাজশাহী,ঢাকা,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাগরে নিম্নচাপ,বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত