চলমান কাজ তদারকিতে খলেয়া ইউনিয়নে পিআইওর সরেজমিন পরিদর্শন
আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।রংপুর সদর উপজেলার, খলেয়া ইউনিয়নের ২০২৫-২০২৬ ইং চলমান অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায়,কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মুনিমুল হক ৷এ সময় ছিলেন ২নং ওয়াডের ইউপি সদস্য আঃ মাজেদ ৷ এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ সড়কের জনসাধারণের চলাচলের সুবিধা বৃদ্ধি হচ্ছে। মুনিমুল হক (পিআইও) বলেন চলতি অর্থবছরে বাস্তবায়িত অধিকাংশ প্রকল্পের কাজের গুণগতমান ভালো এবং দৃশ্যমান উন্নয়ন হয়েছে।খলেয়া ইউনিয়নের ছেলে বাবু বলেন ইটের সলিং হওয়ায় আমরা কাদামুক্ত রাস্তা পেয়েছি। এখন বর্ষায় আর ভোগান্তিতে পড়তে হবে না।এ আগে হরিদেবপুর , মমিনপুর ও সদ্যপুস্করিনী ইউনিয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করেন ৷