শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
Daily Nasa News
আপডেট : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ওসি আতাউর রহমানের কঠোর নজরদারিতে তাজহাটে মাদক কারবারে বড় ধাক্কা,গ্রেফতার ৪

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক,ভিডিও ফাইরাল

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ

তাজহাট থানার সফল অভিযানে ৪ আসামী গ্রেফতার,মাদক নিয়ন্ত্রণে প্রশংসিত পুলিশ

মহিপুরে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ফেসবুকে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিবির সফল অভিযানে প্রধান মাদক কারবারি গ্রেফতার,উদ্ধার ইয়াবা-হেরোইন

আর্জেন্টিনার খেলা মিস,পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর

আর্জেন্টিনার খেলা মিস,পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক,ভিডিও ফাইরাল

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক,ভিডিও ফাইরাল
সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক,ভিডিও ফাইরাল

শফিকুল ইসলাম চাঁপাই,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চলছিল অফিস টাইম।থাকার কথা ছিল জেলা সিভিল সার্জন কার্যালয়ে।অথচ সরকারি দপ্তর ফাঁকি দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন প্রাইভেট হাসপাতালে।এমন অবস্থায় কয়েকজন সাংবাদিক ও ক্যামেরা দেখা মাত্রই দৌড়ে পালিয়ে গেলেন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া সেই চিকিৎসক৷ হাতেনাতে ধরা খেয়ে এমন দৌড়ে পালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাইরাল হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই এ্যাপোলো হাসপাতালে এ ঘটনা ঘটে। অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া অবস্থায় ধরা খেয়ে এমন দৌড়ে পালানোর ভিডিও ফাইরাল হওয়ায় পর শুরু হয়েছে তীব্র সমালোচনা।অভিযুক্ত চিকিৎসক মোঃ ইনজামাম উল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত রয়েছেন। 

জানা যায় গতকাল বৃহস্পতিবার ২রা জুলাই দুপুরে চাঁপাই এ্যাপোলো হাসপাতালে গিয়ে ডা. মোঃ ইনজামাম উল হক চিকিৎসা দিচ্ছিলেন।এমনকি ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে এক রোগীর আলট্রাসনোগ্রাম করছিলেন তিনি। এসময় কয়েকজন সাংবাদিক তাকে সেখানে গিয়ে দেখতে পান এবং ভিডিও ধারন করেন।চিকিৎসা দেয়া অবস্থায় সাংবাদিক ও ক্যামেরা দেখতে পেয়েই চেয়ার থেকে উঠেই ভৌঁ দৌড় দেন ডাঃ ইনজামাম উল হক। বেরিয়ে যান হাসপাতাল থেকে। 

স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদর্শী মিনার আহমেদ,সাকির আলী জানান হঠাৎ করেই হাসপাতাল থেকে ডাক্তারকে দৌড়ে বেরিয়ে আসতে দেখতে পায়। তার পেছন পেছন কয়েকজন সাংবাদিকও ক্যামেরা নিয়ে আসে।এরপর রাস্তায় দাঁড়িয়ে ওই চিকিৎসকও নিজের মুঠোফোন বের করে সেখানে নামাজ পড়তে এসেছেন বলে দাবি করে ফেসবুকে লাইভ করতে থাকেন।পরে জানা গেল তিনি (ডাঃ ইনজামাম উল হক) অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছিলেন।

চিকিৎসকের দৌড়ে পালানোর ভিডিও ফাইরাল হওয়ায় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম নামের এক যুবক লিখেছেন, জনগণের টাকায় সরকারি দপ্তরে চাকুরি করে সেখানে নিয়মিত থাকেন না।অথচ অফিস টাইমে তাকে পাওয়া যায় প্রাইভেট হাসপাতালে। বিষয়টি খুবই দুঃখজনক।এভাবেই এসব চিকিৎসককে রুখে দিতে হবে।তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

চাঁপাই এ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন ও তত্বাবধায়ক শ্রী বিশ্বজিৎ মুঠোফোনে সময় সংবাদকে জানান দুপুরের বিরতিতে সিভিল সার্জন অফিস থেকে চিকিৎসা দেয়ার জন্য চাঁপাই এ্যাপোলো হাসপাতালে এসেছিলেন ডা. ইনজামাম উল হক।শ্রী বিশ্বজিৎ আরও জানান একটি সিন্ডিকেট প্রত্যেক চিকিৎসকদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র শুরু করেছে।এরই অংশ হিসেবে গতকাল এই সিন ক্রিয়েট করা হয়েছে।এটি নিছকই সাংবাদিকদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। 

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) ডাঃ মোঃ ইনজামাম উল হক।এমনকি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও উত্তর দেননি তিনি।এদিকে রাত ১২টার দিকে ডাঃ মোঃ ইনজামাম উল হক তার ফেসবুক আইডিতে লিখেছেন "আলহামদুলিল্লাহ,আজ চারজন সাংবাদিক ও ডাঃ মোঃ ইনজামাম উল হক এর মধ্যে উদ্ভূত যে পরিস্থিতি নিয়ে ভূল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিলো,তার সুষ্ঠ সমাধান হয়েছে।নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকুন। 

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ একেএম শাহাব উদ্দিন মুঠোফোনে সময় সংবাদকে বলেন ডাঃ ইনজামাম উল হক সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আমার সাথে বিভিন্ন দাপ্তরিক কাজে অফিসেই ছিল। কিন্তু অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা দেয়ার বিষয়টি আমার জানা নেই।এনিয়ে কোন অভিযোগও পাওয়া যায়নি।তিনি আরও বলেন অফিস চলাকালীন সময়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়ার কোন সুযোগ নেই।এমন কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : অপরাধ রাজশাহী চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক,ভিডিও ফাইরাল

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত