মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করছে তাজহাট থানা পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে ২৯ শে জুন পরিচালিত একাধিক অভিযানে মাদক ব্যবসায়ী,মামলার আসামী এবং নন-এফআইআর প্রসিকিউশনের অভিযুক্তসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালিত হয়।অভিযানের এক পর্যায়ে তাজহাট থানাধীন দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী- মোঃ আমিনুল ইসলাম (৩৮) ও শ্রী নিতাই চন্দ্র (৩৯)'কে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ হাজার টাকা।
এছাড়া নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী মোঃ খোকা মিয়া (২২)'কে দক্ষিণ শেখপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।একই দিনে মাদক সেবনের অভিযোগে নন-এফআইআর প্রসিকিউশন মূলে মোঃ হোসেন মিয়া (২৩)'কে এরশাদনগর নতুন বস্তি ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে তাজহাট থানার এমন ধারাবাহিক অভিযান অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে তাজহাট থানার সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থা বাড়িয়েছে।
.png)
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন