সোমবার, ১১ মে ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।গতকাল শনিবার ৯ ই মে সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আজ রবিবার ১০ ই মে সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তাবরীজ তাজওয়ার শরীফ।তিনি জানান তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ৫২ বছর বয়সী ওই নারীর পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব) জানায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হরিণচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।এ সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।র‍্যাবের দাবি উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : পুলিশ অপরাধ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১১ মে ২০২৬

সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।গতকাল শনিবার ৯ ই মে সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আজ রবিবার ১০ ই মে সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তাবরীজ তাজওয়ার শরীফ।তিনি জানান তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ৫২ বছর বয়সী ওই নারীর পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব) জানায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হরিণচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।এ সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।র‍্যাবের দাবি উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত