শুক্রবার, ২৯ মে ২০২৬
Daily Nasa News

নাটোরে ট্রাক চাপায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

স্বাধীন আলম হোসেন,নাটোর।

নাটোরের লালপুরে স্কুল থেকে টিফিনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল এক শিশু শিক্ষার্থীর নাটোরের লালপুরে টিফিনে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ইয়ামিন নামের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।আজ শনিবার ৪ ঠা এপ্রিল দুপুর দেড়টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।নিহত ইয়ামিন উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে।সে স্থানীয় গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান শনিবার দুপুর ১টায় শিক্ষার্থীদের টিফিনের বিরতি দেওয়া হয়।বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কাছাকাছি হওয়ায় অন্যান্য দিনের মতো ইয়ামিন টিফিন খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়।বিদ্যালয়ের গেট থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক পারাপারের সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : নাটোর সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ২৯ মে ২০২৬

নাটোরে ট্রাক চাপায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

স্বাধীন আলম হোসেন,নাটোর।

নাটোরের লালপুরে স্কুল থেকে টিফিনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল এক শিশু শিক্ষার্থীর নাটোরের লালপুরে টিফিনে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ইয়ামিন নামের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।আজ শনিবার ৪ ঠা এপ্রিল দুপুর দেড়টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।নিহত ইয়ামিন উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে।সে স্থানীয় গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান শনিবার দুপুর ১টায় শিক্ষার্থীদের টিফিনের বিরতি দেওয়া হয়।বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কাছাকাছি হওয়ায় অন্যান্য দিনের মতো ইয়ামিন টিফিন খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়।বিদ্যালয়ের গেট থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক পারাপারের সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত