মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
লালমনিরহাটের কালিগঞ্জ ও আদিতমারী উপজেলার নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে সার্বিক উন্নয়নে রোকন উদ্দিন বাবুলের চাপারহাটের বাসভবনে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য ২০ ই জানুয়ারি রাত ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা মোঃ রোকন উদ্দিন বাবুল।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,রংপুর বিভাগীয় সদস্য সচিব ও জেলা সভাপতি মোঃ আল আমিন-এর নেতৃত্বে শ্রমিক নেতারা আলোচনা সভা উপস্থিত হয়।অনুষ্ঠানে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫০ জন সক্রিয় শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন শামসুজ্জামান সবুজ (যুগ্ম আহবায়ক,কালীগঞ্জ উপজেলা বিএনপি),মোঃ মোফাজ্জল হোসেন মক্কা সিনিয়র যুগ্ম আহবায়ক (বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটি),রংপুর।শফিকুল ইসলাম (সভাপতি,লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন), মোঃ মোসলেম উদ্দিন (সাধারণ সম্পাদক,লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন),মোঃ আব্দুল জলিল (সভাপতি,বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন,সদর উপজেলা),মোঃ শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক,বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন) সদর উপজেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি রোকন উদ্দিন বাবুল নির্মাণ শ্রমিকদের ঘাম ও শ্রমের গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন "দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অনস্বীকার্য।তাদের ন্যায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় পাশে আছি"।সংগঠনের জেলা সভাপতি মোঃ আল আমিন সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোকপাত করেন।
উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।গভীর রাতে আয়োজিত এই মিলনমেলা স্থানীয় শ্রমিক রাজনীতির অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদিতমারী উপজেলার কার্যকরী সভাপতি এস কে কৃষ্ণ।
বিষয় : রংপুর লালমনিরহাট সারাদেশ
.png)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন