মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Daily Nasa News
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনিঃ তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।   

কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা কখনো পরিচয় লুকিয়ে রাজনীতি করেননি,বরং প্রকাশ্যেই আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন।

আজ শনিবার ১৭ ই জানুয়ারি দুপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম,খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে এক মত-বিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।তিনি বলেন কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি।ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং আগামীতেও করবে।

তারেক রহমান বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা স্বজন হারিয়েছেন,সেই পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে।গুম,খুন ও নির্যাতনের শিকার হয়ে যেসব পরিবার দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করেছে, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তবুও তারা ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে এখনো অপেক্ষা করছেন।

বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ছিল রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।তিনি বলেন ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশে করা হয়েছে।এসব মামলার মাধ্যমে নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও বলেন গুম,খুন ও নানা নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি।তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন।যারা নির্যাতনের শিকার হয়েছেন,তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই।এই ক্ষত কখনো পূরণ হওয়ার নয়।তারেক রহমান বলেন ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না।জনগণের সমর্থন ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।তিনি বলেন সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা আমরা দেখেছি।তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে এবং গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবে।

তিনি আরও বলেন জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহীদদের স্মরণে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।একই সাথে এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।কোনো অপরাধীই যেন বিচারের বাইরে না থাকে,সে বিষয়টি নিশ্চিত করা হবে।বিএনপির এই শীর্ষ নেতা বলেন কেউ কেউ নানা কথা ও অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়।যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে-এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে।

উল্লেখ্য এই মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা গুম,খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্য ও স্বজনরা অংশ নেন।সভায় উপস্থিত স্বজনরা তাদের সাথে সংঘটিত ঘটনার সুষ্ঠ বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।মত-বিনিময় সভার আয়োজন করে "আমরা বিএনপি পরিবার" ও "মায়ের ডাক" নামের দুটি সংগঠন।

বিষয় : রাজনীতি বিএনপি তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনিঃ তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত