বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Daily Nasa News

চিকিৎসার অভাবে মৃত্যুর পথে কিশোর রেজাউল—তারাগঞ্জে বাঁচার আকুতি হৃদয় বিদারক

মোঃ রুবেল ইসলাম, করেসপন্ডেন্ট,তারাগঞ্জ,রংপুর। রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি অসহায় পরিবারের সন্তান কিশোর রেজাউল হোসেন বর্তমানে কঠিন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।প্রয়োজনীয় চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে, যা পরিবারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।জানা যায় প্রায় ১৭ বছর বয়সী রেজাউল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে।প্রথমে সামান্য অসুস্থতা মনে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থা গুরুতর রূপ নেয়। বর্তমানে তার শরীরের নিচের অংশে জটিল সমস্যা দেখা দিয়েছে এবং সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না।রেজাউলের পরিবার অত্যন্ত দরিদ্র। তার বাবা একজন দিনমজুর, যা আয় করেন তা দিয়ে সংসার চালানোই কষ্টকর হয়ে পড়ে।ফলে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় রেজাউলের জীবন এখন হুমকির মুখে।স্থানীয় সূত্রে জানা গেছে রেজাউলকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন।চিকিৎসকদের মতে যথাযথ চিকিৎসা পেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।এই পরিস্থিতিতে রেজাউলের পরিবার সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। তাদের আশা,সমাজের মানুষের সহযোগিতা পেলে আবারও নতুন করে বাঁচার সুযোগ পাবে এই কিশোর।মানবতার এই সংকটময় মুহূর্তে একটি তরুণ প্রাণকে বাঁচাতে সকলের সম্মিলিত উদ্যোগই হতে পারে শেষ ভরসা।

চিকিৎসার অভাবে মৃত্যুর পথে কিশোর রেজাউল—তারাগঞ্জে বাঁচার আকুতি হৃদয় বিদারক