খলেয়া খাপড়ীখাল স্কুল ও কলেজ জামে মসজিদের ভিত্তি স্থাপন
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের খলেয়া খাপড়ীখাল স্কুল ও কলেজ জামে মসজিদের দ্বি-তল ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও রংপুর-১ আসনের সংসদ সদস্য।গতকাল বিকালে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের দ্বি-তল ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহবুবুর রহমান (বেলাল) এমপি ও রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী (এমপি )৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীর সাহেব পাকুড়িয়া দরবার শরীফ হযরত মাওঃ রুহুল মাহমুদ ওজায়ের ৷অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খলেয়া খাপড়ীখাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ চাঁদ সরকার,রংপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহ মাসুদ রানা,রংপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর নাইবুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷