সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Daily Nasa News

সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৯ জন গ্রেফতার

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   সাভারের আমিন বাজারের পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথভাবে র‌্যাব ও সাভার মডেল থানা পুলিশ এই ৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৪ আসামিকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার পর পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে গেলেও অল্প সময়ের ব্যবধানে তাদের গ্রেফতার করা হয়েছে।এ মামলায় সর্বমোট এজাহার নামীয় আসামি ১৫ জন ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।তবে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে প্রধান আসামি জহিরুল ইসলামকে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে । সাভার থানার ওসি সাইফুল আলম এই গ্রেফতার এর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।তিনি বলেন এজহার নামিয় আরও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।এ বিষয়ে সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন এই হত্যা কাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান গ্রেফতারকৃত আসামিদের পরিচয়, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।এর আগে শনিবার রাতে সাভারের আমিন বাজারের বড়দেশি এলাকায় এসআই আলতাফ হোসেনকে তার ছেলের পোশাক কারখানায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়।এ সময় আলতাফ হোসেনের ছোট ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়।নিহত মোঃ আলতাফ হোসেন পুলিশের এসবি শাখার ঢাকার মালিবাগ কার্যালয়ে এসআই হিসেবে কর্মরত ছিলেন।তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া।আলতাফ হোসেন পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।এই হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী শিউলি বেগম ১৫ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর পরই প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৯ জন গ্রেফতার