সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

মোঃজাহিদুল ইসলাম,করেসপন্ডেন্ট,ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম। 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ২৫শে জুন বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আজিম উদ্দিন,ভুরুঙ্গামারী সদর ইউপি'র প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ,উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন,ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আফজাল হোসেন।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে  আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আগামী ২৮ শে জুন অনুষ্ঠিত হবে এবং সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে।এ উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার এবং ১২ -৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৩ হাজার।

তিনি আরও বলেন ৬-১১মাস বয়সী শিশুদের একটা করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটা করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান শিশুর মৃত্যুর ঝুকি কমাতে ভিটামিন "এ" খাওয়ানোর সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন'২০২৬ ইং সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি

বিষয় : সারাদেশ কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

মোঃজাহিদুল ইসলাম,করেসপন্ডেন্ট,ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম। 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ২৫শে জুন বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আজিম উদ্দিন,ভুরুঙ্গামারী সদর ইউপি'র প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ,উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন,ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আফজাল হোসেন।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে  আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আগামী ২৮ শে জুন অনুষ্ঠিত হবে এবং সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে।এ উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার এবং ১২ -৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৩ হাজার।

তিনি আরও বলেন ৬-১১মাস বয়সী শিশুদের একটা করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটা করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান শিশুর মৃত্যুর ঝুকি কমাতে ভিটামিন "এ" খাওয়ানোর সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন'২০২৬ ইং সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত