শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ বুধবার ১০ ই জুন সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,চাঁপাইনবাবগঞ্জের একটি দল গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জাইদুল আলী (৪৫)। তিনি বড় বঙ্গেশ্বরপুর গ্রামের বাসিন্দা।অভিযানে তার নিজ দখলীয় টিনের বেড়া ও টিনের চালাযুক্ত তিন কক্ষ বিশিষ্ট বসত বাড়ির উত্তরমুখী শয়নকক্ষ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় উদ্ধারকৃত গাঁজার ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয় : অপরাধ সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ
.png)
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন