মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানার পৃথক অভিযানে নন-এফআইআর প্রসিকিউশন ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোট তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)'র নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ৯ জুন দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোঃ আকতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় টহল ডিউটি পরিচালনা করেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন গুপ্তপাড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে সন্দেহজনকভাবে উদ্দেশ্যহীন ঘোরাফেরার দায়ে দ্বীন ইসলাম সজল (২২) ও মোঃ সুমন মিয়া (২১) নামে দুই যুবককে আটক করা হয়।পরে তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন,২০১৮-এর ৮৭ (ঘ) ধারা মোতাবেক নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একই দিনে কোতয়ালী থানার নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে সিআর-৬৩/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ রেদোয়ান হোসেনকে তার আদর্শপাড়াস্থ নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণ ও ওয়ারেন্ট তামিলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন