শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।অভিযানে একটি অবৈধ সীসা কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার ২০ শে মে উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পুলিশের এর সহযোগিতায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অফিস সূত্রে জানা গেছে,সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলী এলাকায় অবস্থিত মেসার্স বিশ্বাস অটো মিলস্ নামে একটি অবৈধ সীসা তৈরির কারখানা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ ইং অনুযায়ী কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।পাশাপাশি নেসকো-১ চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ। এ সময় এলাকাবাসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয় : সারাদেশ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ
.png)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন