মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট।
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।একইসাথে মাদকদ্রব্য উদ্ধার ও এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় ৬ ই এপ্রিল ২০২৬ ইং তারিখ দুপুরে হাজীরহাট থানার সুকানচৌকি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামী জয় দাস (২৪)-কে গ্রেফতার করা হয়।এসময় অপহৃত কিশোরী মোছাঃ সারমিন নাহার (১৪)-কে উদ্ধার করা হয়।এর আগে ৬ ই এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উত্তম হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০ পুরিয়া হিরোইন ও ৪,৯০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহিনুর ইসলাম, ফাহিম ও শাহিনুর রহমান।অন্যদিকে,৪ ও ৫ ই এপ্রিল পরিচালিত পৃথক অভিযানে আরও ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।এর মধ্যে একজন বিদ্যুৎ আইনের মামলার আসামী এবং অপরজন গাঁজাসহ আটক হন।গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন