বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল।গতকাল রবিবার ৫ ই এপ্রিল মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় পরিকল্পিতভাবে মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে প্রচার করছে।এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত,যার মাধ্যমে সংগঠনের চলমান কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন মনিরুজ্জামান শান্ত রাজপথের পরীক্ষিত,ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা।তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত।এ ধরনের অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে সংগঠনকে দুর্বল করার অপচেষ্টা সফল হবে না।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সাথে সংশ্লিষ্ট মহলকে অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ করার জন্য হুঁশিয়ারি প্রদান করা হয়।অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
.png)
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন