মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট।
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গত রবিবার ২২ মার্চ ২০২৬ ইং বিকেলে মন্থনা ঘাগট ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মোবাইল ডিউটি করছিলেন। এসময় ডিউটি অফিসারের মাধ্যমে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মোঃ নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি হাজীরহাট থানাধীন মন্থনা টেনারীপাড়া এলাকার বাসিন্দা।এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ১০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে হাজতে রাখা হয়েছে।এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন,২০১৮ইং এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-২৪/২৬ মূলে মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানায় বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন