রোববার, ০৫ এপ্রিল ২০২৬
Daily Nasa News

সন্ধ্যার মধ্যে দেশের পাঁচ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।সন্ধ্যার মধ্যে দেশের পাঁচ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।আজ শনিবার ৪ঠা এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা,ফরিদপুর,খুলনা,কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা পশ্চিম-উত্তর দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এদিকে শনিবার সকাল ৯টা থেকে দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়া বার্তায় আরও জানানো হয় ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ,মানিকগঞ্জ,নারায়নগঞ্জ,রাঙ্গামাটি,চাঁদপুর,বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।              

সন্ধ্যার মধ্যে দেশের পাঁচ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস