বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের পক্ষে সম্মাননা প্রদান

সিনিয়র রিপোর্টারঃ রাকিবুল ইসলাম। গত ১৮-০১-২০২৬ ইং রবিবারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আন্তর্জাতিক মানব অধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ও বিডি ইউথ রেভুলেশন'র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব,মোঃ ইসরাইল হাওলাদার,পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।সভায় কমিশনার মহোদয় যুব সমাজের ভূমিকা,সামাজিক সচেতনতা বৃদ্ধি,আইন-শৃঙ্খলা রক্ষা এবং ইতিবাচক কর্মকান্ডে তরুণদের সম্পৃক্ততা বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব,মোহাম্মদ তাহেরুল হক চৌহান,উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ বিডি ইউথ রেভুলেশন'র সদস্যবৃন্দ।আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জনাব,মোঃ মইনুর রশীদ চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের পক্ষে সম্মাননা প্রদান