শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার ১৫ ই জুন মাঝরাতে আনুমানিক ২টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।নায়েব সুবেদার মো. সোনারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালানো হয়।
এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করতে সক্ষম হয়।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।৫৯ বিজিবি জানিয়েছে জব্দকৃত সিরাপগুলো জেনারেল ডায়েরি (জিডি) মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বিষয় : অপরাধ রাজশাহী চাপাইনবাবগঞ্জ
.png)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন